আসুন জেনে নিই, ছেলেদের ফরমাল ড্রেসের ব্যবহারকারী কারা অথবা কাদের জন্য প্রযোজ্যঃ
যেহেতু অফিসে ফরমাল ড্রেসকোড অনুসরণ করাই শ্রেয়, তাই ফরমাল ড্রেসকোড অনুযায়ী ছেলেদের শার্ট-প্যান্টের মানানসই কালার কম্বিনেশন নির্বাচন করাই হতে পারে স্মার্টনেসের অন্যতম পরিচায়ক। আসুন জেনে নিই কোন রঙের শার্ট-প্যান্টের কম্বিনেশন সব ছেলেদের সাথে মানানসই-
সাদা-কালো (𝐁𝐥𝐚𝐜𝐤 & 𝐖𝐡𝐢𝐭𝐞): সাদা শার্টের সাথে কালো প্যান্টের কম্বিনেশন ছেলেদের কাছে দীর্ঘ যুগ ধরে বহুল ব্যবহৃত ও বেশ জনপ্রিয়। বর্তমান সময়েও যার আবেদন এতটুকু কমেনি। সাদা-কালো কম্বিনেশনের একটি সেট অনায়াসে আপনার সংগ্রহে রাখতে পারেন।
আকাশি-কালো (𝐒𝐤𝐲 𝐛𝐥𝐮𝐞 & 𝐁𝐥𝐚𝐜𝐤): আকাশি রঙের শার্ট আর কালো রঙের প্যান্ট যেকোন বর্ণের ছেলের সাথেই দারুণ মানায়। সপ্তাহের দুই-একদিন এই কম্বিনেশনে অফিস করতে পারেন খুব স্বাচ্ছন্দ নিয়ে।
গোলাপী-ধূসর (𝐏𝐢𝐧𝐤 & 𝐆𝐫𝐞𝐲): গোলাপী বলতেই আমরা ধরে নেই মেয়েদের রঙ। তবে বর্তমান সময়ে এই ধারণায় ব্যাপক পরিবর্তন লক্ষণীয়। হালকা গোলাপী রঙের শার্টের সাথে ধূসর রঙের প্যান্ট যেকোন বর্ণের ছেলেকে যথেষ্ট গর্জিয়াস লুক দিতে সক্ষম। দৈনিক একই রঙের শার্ট-প্যান্ট না পরে এই কম্বিনেশনটিও পরে দেখতে পারেন।
অলিভ গ্রীন-বাদামি (𝐎𝐥𝐢𝐯𝐞 𝐠𝐫𝐞𝐞𝐧-𝐁𝐫𝐨𝐰𝐧): ছেলেদের গায়ের রঙ যেমনই হোক না কেন, সকলের জন্যই এই কালার কম্বিনেশনটা প্রযোজ্য ও বেশ মানানসই। সপ্তাহে একদিন ব্যবহারের জন্যে হলেও এই কম্বিনেশন্টা সবার সংগ্রহে থাকা উচিৎ।
নীল-সাদা (𝐁𝐥𝐮𝐞-𝐖𝐡𝐢𝐭𝐞): নীল শার্টের সাথে সাদা প্যান্ট, কেমন হবে এই কম্বিনেশন? প্যান্টের কথা চিন্তা করলেই, আমাদের মনে ভেসে উঠে যথারীতি কালো, ধূসর আর নীল, এই তিনটি রঙ। কমন কালারের বাহিরে চিন্তা করলে, এটি হতে পারে একটি আদর্শ কম্বিনেশন।
তবে অফিসে বা কর্মক্ষেত্রে নিজেকে সবসময় স্মার্টভাবে উপস্থাপন করতে, শার্ট-প্যান্টের কালার নির্বাচনের বিষয়ে একটা বেসিক সূত্র সবাই অনুসরণ করতে পারি। আর তা হচ্ছে, হালকা কালারের শার্টের সাথে ডীপ কালারের প্যান্ট অথবা ডীপ কালারের শার্টের সাথে হালকা কালারের প্যান্ট।
#formalwear #formaldress #shirtfabric #pantfabric #shirtpiece #pantpiece #officialdress #officerbd #BD