একটি ভুল পোশাক নির্বাচন, আপনার ব্যক্তিত্বকে মুহুর্তের মধ্যে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট
কাজেই পোশাক ক্রয় করার ক্ষেত্রে তা নির্বাচন বা পছন্দ করার সময় আমাদের সচেতনতা ও সতর্কতা উভয়ই প্রয়োজন। পোশাক বা ফ্যাশন সচেতন ব্যক্তিরা কাজটি সহজে করতে পারলেও, সবার জন্য কাজটি সহজসাধ্য নয়। সবার কথা চিন্তা করে 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞𝐫 𝐛𝐝 কিছু পরামর্শ তুলে ধরছে। যা, সবাইকে পোশাক পছন্দের বিষয়টি একেবারে সহজতর করে দিবে ইনশাআল্লাহ্।
আসুন জেনে নিই 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞𝐫 𝐛𝐝 এর পরামর্শের আলোকে পোশাক পছন্দে আমাদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো কেমন হতে পারে –
করণীয়ঃ
পোশাক ক্রয়ের আগে সঠিক কারণ বা উদ্দেশ্য জানা।
পোশাকের রঙ নিজেকে ভুল ভাবে উপস্থাপন করবে কিনা তা নিশ্চিত হওয়া।
পোশাকের ডিজাইনটি নিজের সাথে এবং ক্রয়ের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা নিশ্চিত করা।
পোশাকের সাইজটি নিজের সাথে মানানসই কিনা সেদিকে লক্ষ্য রাখা।
পোশাকটি শরীরে কোন অস্বস্তি তৈরি করবে কিনা তা নিশ্চিত হওয়া।
পোশাকের ব্যবহার ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে সঠিক ধারণা নেওয়া।
বর্জনীয়ঃ
নিজের ব্যক্তিগত পছন্দের কালার হলেই ঐ কালারের পোশাক ক্রয় করা।
কোন ডিজাইনের পোশাক জনপ্রিয় হলেই ঐ ডিজাইনের পোশাক ক্রয় করা।
নিজের পছন্দের সেলিব্রেটির পরিধেয় পোশাকটির মতো পোশাক ক্রয় করা।
বন্ধু বা কলিগকে যে পোশাকে ভালো লাগছে সেই একই পোশাক নিজের জন্য ক্রয় করা।
দোকানে ডলের গায়ে অথবা অনলাইনে প্রদর্শিত পোশাকটি সুন্দর লাগছে, তাই তা ক্রয় করা।
একেবারে সস্তা বা অনেক দামী দেখে পোশাক ক্রয় করা।
মোট কথা একটি পোশাক আপনি বা আমার কাছে যত সুন্দরই হোক না কেন, সেই পোশাকে আপনি বা আমাকে সুন্দর লাগবে কিনা সেটিই বিবেচ্য হওয়া উচিৎ।